আটঘরিয়ায় দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


মোঃজিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
আটঘরিয়ার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২০মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহজাহান আলী, দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদ, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আজিজুল গাফ্ফার, আটঘরিয়া পৌরসভার কাউন্সিলর মোফাজ্জল হোসেন বাবু, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুনের সভাপতিত্বে ও আমন্ত্রনে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ খলিলুর রহমান, আব্দুল বাতেন। 

ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আফরোজা খাতুন। প্রতিযোগীতায় ২৮ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।