সাঁথিয়ায় মাদ্রাসা শিক্ষিকা আফরোজা'র উপর হামলার বিচার দাবীতে মানববন্ধন


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর মোমেনিয়া মাদ্রাসার শিক্ষিকা আফরোজা খাতুনের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামলাকারী বখাটে আতিক কে  দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবীতে এতে অংশ নেয় মোমেনীয়া মাদ্রাসা সহ এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

আজ রবিবার ২৫ শে মার্চ সকাল ১১টায় আফতাবনগর সোনাতলা সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আঃ মতিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, আফতাব নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু সাঈদ, শিক্ষক আঃ আলীম প্রমূখ।

উল্লেখ্য গত ২১ মার্চ বিকালে আফতাবনগর মোমেনিয়া মাদ্রাসার শিক্ষিকা আফরোজা খাতুন (৩২) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ছেচানিয়া ব্রিজের উপর অটো ভ্যান থেকে তাকে নামিয়ে আতিক নামে এলাকার এক বখাটে ধারালো অস্ত্র ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

হামলার শিকার শিক্ষিকা আফরোজা গুরুতর আহত অবস্থায় বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।