পাবনা প্রতিনিধিঃ
মঙ্গলবার (২০ মার্চ) সকালে পাবনা জেলা বিএনপি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে ও মুক্তির দাবীতে এবং বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার নেতৃত্বে দলীয় কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন সাবেক এমপি সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির সিনিয়র নেতারা, পাবনা সদর উপজেলা বিএনপি,পাবনা সদর পৌর বিএনপি, জেলা আইনজীবী ফোরাম, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, এই সরকার অগণতান্ত্রিক সরকার জনবিচ্ছিন্ন হয়ে উম্মাদের মতো আচরণ করছে। তারা সরকারের বিভিন্ন বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে দেশের খালেদা জিয়াকে গ্রেফতার বা জেলে দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার অপকৌশলে লিপ্ত হয়েছে।
