ঈশ্বরদীর স্কুলছাত্রী ধর্ষেণের মামলায় ১ ধর্ষককে আটক করেছে পুলিশ


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে দুই স্কুল ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে রাতভর ধর্ষনের ঘটনায় রমজান আলী নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রমজান আওতাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মনার ছেলে।

ধর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে দুই যুবককে আসামি করে থানায় মামলা করেছেন।  সোমবার (১২ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করে।  

বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে দুই স্কুল ছাত্রী প্রেমের সম্পর্কের টানে রমজান ও রনি নামে দুই যুবকের সঙ্গে সারাদিন অটোবাইকে ঘুরে বেড়ায়। সন্ধ্যায় দুই স্কুল ছাত্রীকে চরগড়গড়ি গ্রামের একটি বাড়িতে নিয়ে এক সঙ্গে রাত্রি যাপন করে।  রাতে তারা জোরপূর্বক ধর্ষণ করেছে বলে দুই স্কুল ছাত্রী পুলিশের নিকট অভিযোগ করেন। পরে দুই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে দুই কথিত প্রেমিকের নামে মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত রবিবার (১১ মার্চ) বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে দুই স্কুল ছাত্রী তাদের কথিত প্রেমিকদের সঙ্গে অটোবাইকে ঘুরে বেড়ায়। পরে দুই প্রেমিক দুই স্কুল ছাত্রীকে চরগড়গড়ি গ্রামের একটি বাড়িতে নিয়ে সারারাত ধর্ষণ করেন। পরের দিন ১২ মার্চ সকালে দুই স্কুল ছাত্রীকে তারা কাউকে কিছু না জানানোর জন্য হুমকি দিয়ে ছেড়ে দেয়।

ধর্ষকরা হলেন চরগড়গড়ি গ্রামের সিরাজুল ইসলাম মনার ছেলে রমজান ও মনিরুল ইসলামের ছেলে রনি। 

দুই স্কুল ছাত্রী আওতাপাড়া নুরজাহান বিদ্যা নিকেতনের সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী।