পাবনা প্রতিনিধিঃ
পাবনায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিবস বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন হয়।
এরপর বেলা ১২টায় শহরের প্রধান সড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ৯৯ পাউন্ডের বিশাল কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী , সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, মনির উদ্দিন মান্না, সদস্য সরদার মিঠু আহমেদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট, যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান বাদল, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক
এছাড়াও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঠনের হাজার হাজার নেতা কর্মীবৃন্দ।
