চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা কর্তৃক চাচা খুন, ৩ জন আটক


চাটমোহর প্রতিনিধিঃ
চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা কর্তৃক চাচাকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে এমন নির্মম ঘটনা ঘটে। 

নিহত মকবুল হোসেন ঐ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের তিন ভাতিজাকে আটক করেছে। 

পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, নিহত মকবুল হোসেনের সাথে তার ভাই আবুল হোসেনের র্দীঘদিন ধরে জমি সহ নানা কারণে পারিবারিক বিরোধ চলে আসছিল। 

এরই জেরধরে শুক্রবার সকাল ১১ টার দিকে আবুল হোসেনের সাথে মকবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আবুল হোসেনের ছেলে শহিদুল হাতুরি দিয়ে চাচা মকবুল হোসেনের মাথাই আঘাত করে। 

গুরুত্বর আহত মকবুল হোসেনকে লোকজন উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।

এ ঘটনায় পুলিশ নিহত মকবুল হোসেনের ভাই আবুল হোসেনের তিন ছেলে শহিদুল ইসলাম, আমিন উদ্দিন ও সোহেল রানাকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা দায়ের করা হয় নাই বলে পুলিশ জানিয়েছে