পাবনা প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সারা দেশের ৮টি বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে মাধ্যামিক শাখায় পাবনা জেলার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে।
এতে মাধ্যমিক পর্যায়ে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন, ময়মনসিংহ বিভাগ রানার্স আপ এবং পাবনা জেলার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ এবং ঢাকার রেসিডেনশিয়াল মডেল কলেজ যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে।
এতে মাধ্যমিক পর্যায়ে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন, ময়মনসিংহ বিভাগ রানার্স আপ এবং পাবনা জেলার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ এবং ঢাকার রেসিডেনশিয়াল মডেল কলেজ যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিজয়ীদের হাটে ট্রফি তুলে দেওয়া হবে।
স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ বজলুর রশিদ জানান, এর আগে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় যায়।
স্কয়ার স্কুলের প্রতিযোগী ছিলেন তাসনীম তারান্নুম, ইসরা কবীর, রিয়া পাল, নির্জনা নওশীন, রুপন্তী দাস, বন্যা দে, নুসরাত জাহান, মিথিলা বিশ্বাস, সাইমা ইয়াসমিন টিটলি এবং মালিহা মাহবুবা।
স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মমতাজ আজিজ, প্রভাষক মো: আব্দুল মুত্তালিব এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
