ঈশ্বরদীতে একাধিক মাদক মামলার আসামী ফেন্সিডিলসহ গ্রেফতার


ঈশ্বরদী প্রতিনিধিঃ

ঈশ্বরদীতে চার বোতল ফেনসিডিলসহ আলতাব মণ্ডল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের চানমারী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলতাব ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন এলাকার হায়াত মণ্ডলের ছেলে।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন আলতাব।

রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাঁড়া ইউনিয়নের চানমারী মোড় এলাকাতে ফেনসিডিল বিক্রির সময় পুলিশ তাকে আটক করে।এসময় তার কাছে চার বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, আলতাবের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে রয়েছে।মাদক আইনে মামলা নথিভুক্ত করে আজ সোমবার (০৫ মার্চ) তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।