বেড়ায় ট্রাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার


বেড়া প্রতিনিধিঃ
পাবনা বেড়া উপজেলার তারাপুর মাঠ থেকে স্বতন (২২) নামের এক ট্রাক হেলপারের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ৬ই মার্চ দুপুর বারোটার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বতন উপজেলার তারাপুর গ্রামের মালেকের ছেলে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহত স্বতন ট্রাক হেলপারের কাজ করতো। এলাকায় চুরি ছিনতাই এর সাথে জড়িত থাকার পাশাপাশি মাদকাসক্ত ছিলো বলে যানা যায়। দুই দিন আগে সে নিখোজ হয়। 

স্থানীয়রা মঙ্গলবার সকালে তারাপুর মাঠে একটি লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা বারোটার দিকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। 

ধারণা করা হচ্ছে গত রাতের কোন এক সময় তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার কারন উদঘাটনের চেষ্টা চলছে।