পাবনা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা জেলা পুলিশের ব্যপস্থাপনায় ও পাঠশালা নামক সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে ১০ দিনব্যাপী স্কুল ভিত্তিক মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী চলছে।
আজ মঙ্গলবার ১৩ই মার্চ চতুর্থ দিনে ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজে এ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
অধ্যক্ষ সুরাইয়া সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম। প্রধান আলোচক ছিলেন, পাবনা জেলা জাসদ এর সভাপতি আমিরুল ইসলাম রাঙা।
এসময় আরো বক্তব্য দেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
( ওসি তদন্ত) মোঃ হাফিজুর রহমান ও পাঠশালা সংগঠনের সাধারন সম্পাদক শিশির ইসলাম।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত "আমার বন্ধু রাশেদ " সিনেমাটি প্রদর্শিত হয়।
