পাবনায় অনাথদের নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পাবনা প্রতিনিধিঃ
ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাবনায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 
গতকাল শহরের মহেন্দ্রপুর মহল্লার সরকারী শিশু সদনে অনাথ শিশুদের সাথে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় এই অনুষ্ঠান।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নেপালে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। বিশেষ অতিথী ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান ওয়াদুদ আহমেদ প্রমুখ। 
পাবনা ড্রামা সার্কেরের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি কানু স্যন্যাল, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে বাংলাদেশ প্রতিদিনই একমাত্র পত্রিকা যা সর্বত্র পাওয়া যায়। পত্রিকাটি গনমানুষের কথা বলে পাঠকের অন্তরে স্থান করে নিয়েছে। সেই পত্রিকা এতিম শিশুদের সাথে বর্ষপূর্তি অনুষ্ঠান করা একটি মহৎ কাজ বলে মন্তব্য করেন পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির। পত্রিকাটির উত্তোরোত্তর সফলতাও কামনা করেন তারা।

আলোচনা সভা শেষে সর্ব কনিষ্ঠ অনাথ শিশুদের নিয়ে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির কেক কাটেন।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠা বার্ষিকী হলেও নেপালে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রিয় ভাবে শোক দিবস পালন করার জন্যে ওই দিনের পর গতকাল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।