ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলার আশেপাশের এলাকায় প্রায় আধাঘণ্টা ব্যাপী শীলাবৃষ্টি হয়েছে।
আজ শনিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩৭ মিনিট পর্যন্ত এ শীলাবৃষ্টি হয়। অসময়ে হঠাৎ এই শীলাবৃষ্টিতে অাম ও লিচুর ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ ঘুটঘুটে কালো অন্ধকারে পরিণত হয়। চৈত্র মাসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে পথচারীরা। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া। প্রায় ঘণ্টাখানিক ধরে হওয়া এ বৃষ্টিতে কোথাও কোথাও শীলার স্তুপ জমে যায়।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে এলাকার মানুষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
