পাবনায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে শহীদ মিনারে মহিলা দলের অবস্থান কর্মসূচী পালিত


মেহেদী হাসানঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবী করে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনু, সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি, সহ-সভানেত্রী হাজারী লুৎফুন্নাহার, সাংগঠনিক সম্পাদিকা ফারহানা পারভীন প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিত রায়ে কারাদণ্ড দেয়া হয়েছে বলে উল্লেখ করে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একইসাথে চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের মুক্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

উক্ত অবস্থান কর্মসূচীতে জেলার বিভিন্ন ইউনিটের মহিলা দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।