বেড়ায় ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় ২৫০ পিস ইয়বাসহ রবিউল ইসলাম (২৫) ও আমিরুল ইসলাম (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বেড়া উপজেলার হাতিগাড়া গ্রাম থেকে এই দুই জনকে আটক করা হয়।

বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ হাতিগাড়া চকপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাথিয়া উপজেলার পাটগাড়ি ফকিরপাড়া গ্রামের রবিউল ইসলাম ও আমিরুল ইসলামকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থাকা ২৫০ পিস ইয়াবা একটি পলিথিনের মধ্যে থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।