আটঘরিয়ার মাদক সম্রাজ্ঞী শামেলা গাঁজাসহ গ্রেফতার


আটঘরিয়া প্রতিনিধিঃ
আটঘরিয়ার আলোচিত মাদক  ব্যবসায়ী শামেলা (৪৫) কে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা সহ আটক আটঘরিয়া থানা পুলিশ।

আজ শুক্রবার ৯ই ফেব্রুয়ারি সকালে তাকে আটক করে পুলিশ।শামেলা আটঘরিয়া পৌরসভার দেবোত্তর এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের স্ত্রী।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শামেলা আটঘরিয়া থানা পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। পুলিশ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবোত্তর হতে  ১/২ কেজি গাজা ও ইয়াবাসহ তাকে আটক করে।

তিনি আরোও জানান আটককৃতের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।