মেহেদী হাসান, পাবনা :
আজ ৮ ফেব্রুযারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার "জিয়া অরফানেজ ট্রাষ্ট" দূর্নীতি মামলার রায়কে ঘিরে যে কোন ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাবনায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাবনা পুৃলিশ সুপার জিহাদুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে শহরে বিজিবি‘র গাড়ী টহল দিতে দেখা যাচ্ছে।
শহরের গুরুত্বপূর্নস্থানে পুলিশের পাশাপাশি যে কোন ধরনের নাশকতা মোকাবেলা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবির এই টহল অব্যাহত থাকবে বলে জানা যায়।
