পাবনায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি'র স্মারকলিপি প্রদান


পাবনা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পাবনা জেলা বিএনপি।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিএনপির চেয়াপারসনের উপদেস্টা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সিনিয়র যুগ্ন-সম্পাদক সাবির হাসান বাচ্চু, দফতর সম্পাদক জহুরুল ইসলাম, আইন সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হক শাহিন গিয়ে পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে স্বারকলিপি দেন।
এর আগে সকালে পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সিনিয়র যুগ্ন-সম্পাদক সাবির হাসান বাচ্চুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে একটি মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, জেলা মৎসজীবি দল ও আইনজীবী ফোরামসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।