বেড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Image may contain: 6 people, people standing

বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় বিপুল পরিমান ফ‌েন্সিডিলসহ আঃ রাজ্জাক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীক‌ে আটক করেছে বেড়া মড‌েল থানা পুল‌িশ।

গতকাল রবিবার ১৮ ই ফেব্রুয়ারি রাতে বেড়া উপজেলার শুম্ভুপুর গ্রাম হতে তাকে আটক করা হয়।

আটককৃত রাজ্জাজ বেড়ার শুম্ভুপুর গ্রামে‌র মৃত মোসলেম উদ্দিনের ছেলে । সে দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাকি দিয়ে গোপনে ফেন্সিডিলের ব্যবসা করে আসছিলো।

বেড়া মড‌েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম‌োজাফ্ফর হ‌োসে‌ন জানান, রোববার মধ্যরাত‌ে গোপন সংবাদ‌ের ভ‌‌িত্তিত‌ে খবর প‌‌েয়ে এসআই সুব্রত তার ফ‌োর্স ন‌িয়ে শুম্ভুপুর গ্রামে‌র আব্দুর রাজ্জাক কে ১৭০ বো‌তল ফেনসিডিলসহ গ‌্র‌েফতার কর‌ে।

তিনি আরোও জানান, আতক্কেত রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে  জেল হাজতে পাঠানো হয়েছে।