পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের ভাষা ও শহীদ দিবস উদযাপন


পাবনা প্রতিনিধি: 
পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে বুধবার সকাল ৮ টায় সদর হাসপাতাল রোডস্থ আইডিয়াল শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পন করে।

আইডিয়াল শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান আইডিয়াল ম্যাটস, আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট আইডিয়াল হাসপাতাল ও আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ র‌্যালিতে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন রুবেল, আইডিয়াল গ্রুপের পরিচালক আব্দুল ওয়াদুদ, আব্দুল্লাহ আরিফ, বেলাল হাসান রাজু ,আবু দাউদ, আব্দুল মান্নান খান চুক্কু, ডা: আব্দুল মতিন। আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম জহির,শিক্ষক সিরাজুল ইসলাম।

নজরুল ইসলাম, , শরিফুল ইসলাম, , মুস্তাফিজুর রহমানসহ আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট, আইডিয়াল ম্যাটস, আইডিয়াল হাসপাতাল ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অন্যান্য ছাত্র-ছাত্রী গভর্নিং বডির সদস্য, এলাকাবাসী, অন্যন্য শিক্ষক শিক্ষিকা, কর্মচারি ও অভিভাবকবৃন্দ।

র‌্যালি শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দবিস সংক্রান্ত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।