পুলিশ কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারক হতে সাবধান করে জেলা পুলিশের প্রচারনা


নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নিদের্শনার পর পাবনা জেলার ৯টি উপজেলায় পুলিশ বাহিনীতে লোক নিয়োগ নিয়োগের জন্য পাবনা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে। গত কয়েকদিন যাবত সচেতনামূলক লেখা সম্বলিত ডিজিটাল প্যানা ব্যানার উপজেলা শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে।
ব্যানারে পাবনা জেলায় পুলিশের লোক নিয়োগের স্থান, সময় তারিখ, নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে উল্লেখ পূর্বক এবং কোন অর্থ লেনদেন না করতে অনুরোধ করা হয়েছে।
টাউট, দালাল ও অসৎ ব্যক্তিদের নিয়োগের প্রলোভনের ফাঁদে পা না দেওয়া এবং এসব অসৎব্যক্তিদের তৎপরতা পরিলেক্ষিত হলে জেলা পুলিশ প্রশাসনের নির্ধারিত মোবাইলে এবং ব্যানারে ইল্লেখিত ইমেইল নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এলাকার সচেতন জনসাধারনকে এ বিষয়ে সহযোগীতার করার অনুরোধ করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম বলেন, পুলিশের নিয়োগ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে এবার নির্দেশনা আছে। যোগ্য প্রার্থীরাই যাতে নিয়োগ পায় এ জন্য আমরা সচেষ্ট আছি।