ঈশ্বরদী প্রতিনিধিঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দূর্নীতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দেয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দাশুড়িয়ায় পৃথক দুইটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আজ শনিবার বিকাল ৪টায় দাশুড়িয়া বাজারের কেনেডি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে শুরু হয়। শুরুতেই মিছিলটি পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে পুলিশ মিছিলটি দাশুড়িয়া কলেজ রোডে দিকে পাঠিয়ে দেয়।
অপরদিকে, বিকাল সোয়া ৪টায় দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস ও পৌর বিএনপির নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ সেই মিছিলটিতেও বাঁধা দিয়ে কলেজ রোডের দিকে পাঠিয়ে দেয়।পরে মিছিল দুইটি একত্রিত হয়ে কলেজের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা সূলভ মালিথা,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল বাসার মিঠু, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু সরদার, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্কেল আলী,বিএনপি নেতা দুলাল মন্ডল, আরজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন,আতিয়ার রহমান, পৌর যুবদলের সভাপতি নূরে আলম শ্যামল,সাংগঠনিক রিপন হোসেন, যুবদল নেতা তারিক মাহমুদ সজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ নান্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস সুমন, সহ-সাধারণ সম্পাদক শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিক খন্দকার, প্রচার সম্পাদক রনি, পৌর ছাত্রদল সভাপতি আব্দুল আওয়াল,সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ প্রমূখ।
