সুজানগর প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে সুজানগর পৌরসভার চরভবানীপুর গ্রামের নিজ বাড়ী থেকে রুমা খাতুন (২৫)নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী রুমা খাতুনকে দোচালা রান্না ঘরের আড়ার সাথে দড়ি দিয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী সুজানগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করে।
সুজানগর থানার ওসি(তদন্ত) এমরান হোসেন জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট এর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
