বার্তাকক্ষঃ
জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায় ঘোষনা দিয়েছে আদালত। খালেদা জিয়ার সহ অন্যান্য আসামীদের দোষী সাব্যস্ত করে এই রায় দেয়া হয়েছে।
এই মামলার প্রধান আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বয়স ও সামাজিক অবস্থা বিবেচনায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এই মামলায় তারেক রহমান সহ অন্যান্য ৫ জনের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডে পুরোনো কারাগারে নেয়া হয়েছে।
