সুজানগর প্রতিনিধিঃ
সুজানগরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রদান করার প্রতিবাদ জানানো হয়।
পাবনার সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার ১২ই ফেব্রুয়ারি এই বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যদেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।
তিনি বলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলা প্রত্যাহার করে অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এসময় উপজেলা বিএনপির সকল স্তরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
