ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা করেছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার লোকোসেড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকতৃ হলেন ঈশ্বরদীর মঞ্জুর রহমানের ছেলে আবুল কাশেম ওরফে লোলো (৩০), মোক্তর হোসেনের ছেলে পারভেজ গুল্লী (৩১), আব্দুল জব্বারের ছেলে মাকুল (৩০), ময়নুল হকের ছেলে রজিবকে (৩২) ও কামরুদ্দিনের ছেলে আরমান হোসেন গুড্ডু (২৫)।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, লোলো দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক, দ্রুত বিচার আইনসহ ১০ টি মামলার এজাহারভূক্ত আসামী। গুল্লি হত্যা, বিশেষ আইন, বিস্ফোরক মামলা, মাদক মামলাসহ একাধিক মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মাকুল জামায়াত-বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের সময় ওভারব্রিজ থেকে নিরীহ যাত্রীদের উপর বোমা নিক্ষেপের সময় ১ হাতের কব্জি উড়ে যায়। সে কুখ্যাত বোমা সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। রজিব হত্যা ও অস্ত্র মামলার অন্যতম আসামি এবং অন্যতম মাদক ব্যবসায়ী। আর আরমান কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ক্যাডার। সে পাবনা ও নাটোর অঞ্চলের ইয়াবা ট্যাবলেটের ডিলার।
পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমের নির্দেশনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্ব বিশেষ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমিন, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম, উপপরিদর্শক শাহ আলমসহ পুলিশের একটি স্পেশাল ফোর্স।
