পাবনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ (অনার্স) পরিক্ষা পেছানোর দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ৪র্থ বর্ষ অনার্স সমাপনী পরিক্ষাকে কেন্দ্র করে জটিলতা দেখা দিয়েছে। গত ১ লা ফেব্রুয়ারি অসামঞ্জস্যপূর্ণ সময়সূচী প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

আজ সোমবার ০৫ ফেব্রুয়ারি পাবনায় সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ৪র্থ বর্ষ (অনার্স) সমাপনী পর্বের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

ছবিঃ প্রেসক্লাবের সামনে মানববন্ধন
এসময় পাবনার জাতীয় বিশববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ,পাবনা কলেজ, মুনসুর আলী কলেজ ইসলামিয়া কলেজ সহ অন্যান্য কলেজের শতশত শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে এতে অংশগ্রহন করে।

"অসামঞ্জস্যপূর্ণ রুটিন মানি না" এই শ্লোগানে পাবনা প্রেসক্লাব ও এডওয়ার্ড কলেজ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবান্তর সিদ্ধান্তের পরিবর্তনের দাবীতে সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র অভিজিৎ কুন্ডু, একই বিভাগের সানজিদ হোসেন প্রিন্স, বুলবুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের আতিক হোসেন,পাবনা কলেজের বিপ্লব হোসেন,এম মুনসুর আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের আবুল কালাম আজাদ,ইসলামিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী মৌসুমী আক্তার সহ প্রমূখ।
ছবিঃ এডওয়ার্ড কলেজে চত্তরে বিক্ষোভ সমাবেশ
বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবান্তর ও অযৌক্তিক পরিক্ষা সময়সূচীর প্রতিবাদ করে পরিক্ষা পেছানোর দাবী জানান।
মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে শান্তিপূর্ণ  বিক্ষোভ নিয়ে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে কিছুসময় অবস্থান করে পরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।এসময় তারা অধ্যক্ষের মাধ্যমে ৩য় বর্ষ মানোন্নয়ন ও ৪র্থ বর্ষ সমাপনী পরিক্ষার অসামঞ্জস্যপূর্ণ সময়সূচীর তুলনামুলক পার্থক্য চিত্র ও অসুবিধার কথা তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
ছবিঃ ৩য় ও ৪র্থ বর্ষের পরিক্ষার তুলনামূলক রুটিন
উল্লেখ্য বিগত ১লা ফেব্রুয়ারি প্রকাশিত পরিক্ষা সময়সূচীতে দেখা যায় আগামী ১৩ই ফেব্রুয়ারি হতে শুরু হওয়া ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষের সমাপনী পরিক্ষা একই সময়ে শুরু হওয়ায় বর্তমান ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ৩য় বর্ষের মানোন্নয়ন পরিক্ষা দিতে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। একদিকে ৪র্থ বর্ষের সমাপনী পরিক্ষা অন্যদিকে একই সময় ভিন্ন দিনে ৩য় বর্ষের পরিক্ষা মানোন্নয়ন পরিক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীরা হজবরল অবস্থার সম্মুখীন।
এছাড়া ৪র্থ বর্ষের ক্লাশ শুরু হয় মাত্র ৭ মাস পূর্বে।

এব্যাপারে এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্রী সাথী ঘোস অভিযোগ করে বলেন মাত্র ৭ মাসে ৪র্থ বর্ষের মত একটি বড় সিলেবাস সম্পন্ন করা সম্ভব হয় নি এরই মাঝে হটাৎ পরিক্ষার দিন ঘোসনা হওয়ায় তারা পরিক্ষার ফলাফল খারাপ হওয়ার আশংকায় পড়েছেন। আন্দোলনকারী আরেক শিক্ষার্থী রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র তসলিম আহমাদ আপন বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের সুন্দর পরিক্ষার সুযোগ করে দিবে বলে প্রত্যাশা করেন।