বুলবুল কলেজ ছাত্রলীগের আয়োজনে আব্দুর রব বগা মিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক সংসদ সদস্য মরহুম ফজলে এলাহি আব্দুর রব বগা মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ২৫ শে ফেব্রুয়ারি রাত ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. গোলাম হাসনায়েন, মরহুম আব্দুর রব বগা মিয়ার পুত্র বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহমেদ সুইট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার ঠাকুর, যুগ্ম সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুল হক টিংকু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাদিয়া ইসলাম জলি, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, সাজ্জাদ হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাবেক সহ-সভাপতি শেখ সাকিরুল ইসলাম রনি,  সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস. আশিকুজ্জামান শান্ত।

আলোচনায় বক্তারা বলেন, মরহুম ফজলে এলাহি আব্দুর রব বগা মিয়া ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। পেশায় একজন ব্যবসায়ী হলেও তার ধ্যান জ্ঞান ছিল কিভাবে দেশ ও জাতির মঙ্গল সাধন করা যায়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মরহুম হোসেন সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক দল আওয়ামী লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মতো ত্যাগী নেতা বিরল।