উদ্বোধনের অপেক্ষায় পাবনা-মাঝগ্রাম রেল লাইন, স্বপ্নপূরনের পথে পাবনাবাসী




।।এস এম মনিরুল ইসলাম ।।

পাবনা বাসীর জন্য রেললাইন ছিলো এক স্বপ্ন স্বপ্ন সত্যি হতে চলেছে অবশেষে চালু হতে যাচ্ছে ট্রেন দীর্ঘদিনের প্রতিক্ষার পর উদ্বোধনের অপেক্ষায় পাবনা-মাঝগ্রাম রেল লাইন
 
পাবনায় রেল যোগাযোগ চালু এক যুগান্তকারী যোগাযোগ উন্নয়ন বলে মনে করেন পাবনাবাসী পাবনাবাসীর ধারনা রেলপথ চালু হলে পাবনার যোগাযোগ সুবিধার পাশাপাশি অর্থনীতিতেও আসবে বৈপ্লবিক পরিবর্তন

ঈশ্বরদী মাঝগ্রাম হতে পাবনা পর্যন্ত ২৫ কিঃমিঃ রেলপথের নির্মান কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে নবনির্মিত স্টেশনগুলোও রয়েছে যাত্রী উঠানামার অপেক্ষায় প্রাথমিক ভাবে পাবনা- রাজশাহী রুটে কমিউটার ট্রেন দিয়ে চালু হবে এই রেলপথ

রেলপথ চালু হওয়ার সংবাদে আনন্দিত পাবনাবাসী তবে তারা চায় রাজধানী ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ ঈশ্বরদী মাঝগ্রাম হতে সুজানগরের ঢালারচর পর্যন্ত ৭৬ কিঃমিঃ নির্মানের কাজ শুরু হয় ২০১০ সালে ২০১৪ সালেই ৯৮২ কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা  অার সম্ভব হয়নি দফা সময় বৃদ্ধি আর ৬০০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে শেষ হয়েছে ১ম পর্যায়ের কাজ ইতিমধ্যে এই রুটে চলতে দেখা গেছে পরিক্ষামূলক ট্রেন
 
ঈশ্বরদী-ঢালারচর রেলপথ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃসুবক্তগীর বলেন, ঈশ্বরদী হতে পাবনা পর্যন্ত রেলপথের নির্মান কাজ শতভাগ সম্পন্ন হয়েছে এই ট্রাকে ইতিমধ্যে ১০০ কিঃমিঃ বেগে পরিক্ষামূলক ট্রেন চলাচল করা হয়েছে যা কোন প্রকার সমস্যা ছাড়াই সম্পূর্ণ নিরাপদে সম্পন্ন হয়েছে

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর- আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেন, খুবই স্বল্প সময়ের মধ্যে এই রেলপথ চালু হওয়ায় পাবনাবাসী আনন্দিত তিনি আরোও বলেন মানুষ এখন পাবনা হতে ঢাকায় সরাসরি রেলপথে যোগাযোগ করবে এটা এখন আর স্বপ্ন নয়, এটা এখন সময়ের ব্যাপার মাত্র

আপাতত ঈশ্বরদী মাঝগ্রাম হতে পাবনা পর্যন্ত রেলপথ চালু হলেও খুব শীঘ্রই পাবনা হতে ঢালারচর পর্যন্ত বিস্তৃত হবে এই রেলপথস্বাধীনতার পর থেকে নানা প্রতিবন্ধকতায় আটকে থাকা পাবনাবাসীর স্বপ্নের এই প্রকল্প এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়

আসবে ট্রেনবাঁজবে সাইরেন। পাবনার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবিক রূপদর্শনের প্রহর গুনছে পাবনার স্বপ্নপ্রেমী মানুষ