মেহেদী হাসানঃ
পাবনায় নানা আয়োজনে মহান মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে ।
দিবসটি পালনে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে পাবনা জেলা পরিষদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা প্রেসক্লাব, সরকারি এডওয়ার্ড কলেজ, নাসিং ইনষ্টিটিউট, আইডিয়াল ম্যাটস, ডায়াবেটিক সমিতি, জেনারেল হাসপাতাল, বিএমএ, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করেন।
এদিন সকালে বিভিন্ন সংগঠন প্রভাতফেরী ও র্যালী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবিতা আবৃতি, ছড়া, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে ।
বিশেষ ভাবে উল্লেখ্য এবছর পাবনা জেলা প্রশাসনের একান্ত প্রচেষ্ঠায় পাবনার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।