আজ পাবনা আসছেন সড়কপরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের


মেহেদী হাসান,পাবনাঃ
সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজ বুধবার ৭ ফেব্রুয়ারি পাবনা আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

দলীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় পাবনা পুলিশ লাইনস মাঠে পাবনা জেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষন দেবেন তিনি।

এই কর্মী সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও কেন্দ্রিয় সদস্য খায়রুজ্জামান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করবেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি। 

অনুষ্ঠানটি পরিচালনা করবেন পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সারা দেশে সাংগঠনিক সফরের কর্মসূচী ঘোষনা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ। মাঠ পর্যায়ে দলকে চাঙ্গা করতেই এই কর্মসূচী ঘোষণা করা হয়েছ বলে বাংলাদেশ আওয়ামীলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কর্মসূচীর মধ্যদিয়ে সারাদেশে তৃনমূল পর্যায়ে দলের মধ্যে চলমান অভ্যন্তরীণ কোন্দল মিটানো হবে বলে ধারনা করা হচ্ছে।

পাবনায় এই কর্মী সমাবেশকে সফল করতে বেশ কয়েক দিন ধরেই নিরলস পরিশ্রম করে প্রস্তুতি গ্রহন করেছে পাবনা জেলা আওয়ামীলীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেত্রীবৃন্দ।