সাঁথিয়ায় ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


বার্তা সংস্থা পিপ (পাবনা) : 
গতকাল বুধবার ১৪ই ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় অলিম্পিয়াড /২০১৮ইং শুভ উদ্বোধন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সাঁথিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুদ দাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আশরাফুল আলম মজনু, প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা তপু দেবনাথ। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করে স্টলগুলো পরিদর্শন কালে বিজ্ঞান মেলায় ১১টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক উপকরণ উপস্থাপন করে শিক্ষার্থীরা।