ভাঙ্গুড়ায় হঠাৎ খড়ের ট্রাকে আগুন


ভাঙ্গুড়া প্রতিনিধি: 
পাবনার ভাঙ্গুড়ায় খড় বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার ১২ই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শরৎনগর বাজারের চৌবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
এ সময় চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, রাজশাহী থেকে একটি খড় বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬৬৫১৯) সোমবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পাড়ায় আসছিল। পথিমধ্যে চৌবাড়িয়া এলাকায় পৌঁছালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে খরের সংস্পর্শে আগুন লেগে যায়। বিষয়টি ট্রাক চালক টের না পেয়ে গাড়ি চালাতে থাকলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয়দের চিৎকারে চালক ও হেলপার গাড়ি থেকে দ্রুত নেমে পড়ে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সমস্ত খড় পুড়ে যায় এবং ট্রাকের অংশিক ক্ষতি হয়।