ঈশ্বরদীতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে অস্ত্র, মাদক ও দ্রুত বিচার সহ একাধিক মামলার আসামী ও যুবলীগ নেতা আলমগীর হোসেন (৩৮) কে জ্ঞ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

আজ শনিবার ২৪ শে ফেব্রুয়ারি ভোরে পোরসভার আমবাগান এলাকা হতে আটক করা হয়।

আলমগীর ঈশ্বরদী পোর আমবাগান মহল্লার ফরহাদ হোসেনের ছেলে ও পোর যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার ( ঈশ্বরদী সার্কেল ) জহুরুল হক বলেন, আলমগীর দীর্ঘদিন ধরেই আমবাগান এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও দ্রুতবিচার আইনে একাধিক মামলা রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপরাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) রুহুল আমিনের নেতৃত্বে আলমগীরের দেয়া তথ্য অনুযায়ী আমবাগান এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাকু, চাইনিজ কুড়াল সহ মোট  টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের একটি টিম।

আজ শনিবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।