পাবনায় ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন


মেহেদী হাসান, পাবনাঃ
বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের জন্য এবং বিজ্ঞান চর্চা মানুষের দোরগড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।

গতকাল সোমবার ২৬ শে ফেব্রুয়ারি পাবনার পুলিশ লাইনস মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.হুমায়ন কবির মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

মেলায় প্রতিদিন থাকবে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের ১টি করে স্টল রয়েছে মেলায়, আর মেলা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।