ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর রুপপুর হতে রনি প্রামানিক (২৪) নামের এক মাদক ব্যবসায়ী চক্রের সদস্য কে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে রনিকে ৫২ টি ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
আটককৃত রনি ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ার দীঘা গ্রামের অাজমল হোসেন প্রামানিকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, গ্রেফতারকৃত রনি কে রুপপুর, তিনবটতলা মোড় হতে প্রায় ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। সে পাবনা-ঈশ্বরদী সীমানার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর ক্যারিয়ার হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে অাসছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এব্যাপারে আজ সোমবার ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সৌপর্দ করা হবে।
