পাবনায় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩ জন আটক


মেহেদী হাসানঃ
পাবনা শহরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ১২ই ফেব্রুয়ারি  সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাবনা শহরের লাকী আবাসিক হোটেলে আভিযান চালিয়ে এদের আটক করেন।

আটককৃতরা হলেন পাবনা শহরের শালগাড়ীয়া মহল্লার আনোয়ার হোসেনের পুত্র সারোয়ার হোসেন সোহাগ (৩১)। সুজানগর উপজেলার বগাজানি গ্রামের মৃত ইবাদ আলী শেখের পুত্র ইসলাম শেখ (৪৫) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী সালমা বেগম(২৬)। এদের মধ্যে ইসলাম শেখ লাকী হোটেলের স্টাফ বলে জানায় পুলিশ।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক পাবনা টাইমস ডটকম কে বলেন, শহরের লাকী আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। আজ এর পেক্ষিতে শররের লাকী আবাসিক হোটেলে সকাল সাড়ে ১১ টার দিকে একটি অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়।

এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে এদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।