পাবনায় মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন


মেহেদী হাসান,পাবনাঃ
পাবনায় শুরু হল মাসব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা। আজ ১লা ফেব্রুয়ারি (বৃহঃ বার) বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে, ১২৭ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি উপস্থিত থেকে বইমেলার উদ্ভোদন করার কথা ছিল বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের। শারিরিক অসুস্থতার কারনে তিনি উপস্থিত হতে পারেন নি

এক প্রাণোচ্ছল পরিবেশে প্রফেসর শিবজিৎ নাগের সভাপতিত্বে মঙ্গল শিখা প্রজ্জলনের মধ্যদিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

এ সময় উদ্বোধনী সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, সাহিত্যিক জুলফিকার মতিন, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি এর মহাসচিব আব্দুল মতিন খান ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ।

মেলায় মোট ৩২ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বইমেলা চলবে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃতি ও নাটক প্রদর্শিত হবে।