বার্তা সংস্থা পিপ, পাবনা :
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সিনিয়র যুগ্ন-সম্পাদক সাবির হাসান বাচ্চুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাস্তায় গেলে পুলিশ বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
