বার্তাকক্ষঃ
মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়
আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে জানাইতেছি যে, গত ১লা ফেব্রুয়ারি অনার্স ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের যে রুটিন প্রকাশিত হয়েছে তা কতটা যুক্তিক বলে আপনি মনে করেন। আপনি অবগত আছেন যে, যাদের ৩য় বর্ষের মান উন্নয়ন পরীক্ষা আছে তাদের আগামী ১৩ ফেব্রুয়ারি হতে পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা পরীক্ষায় ফেল করেছে তারা যদি ভাল পারতো তাহলে পরিক্ষায় ফেল করতো না। কিন্তুু তাদের ৪র্থ বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়ে পরিক্ষার মধ্যে পরিক্ষা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন?? অন্তত পক্ষে ৩য় বর্ষের পরিক্ষা পর্যন্ত সময় না দিয়ে যে রুটিন করা হয়েছে তাতে ১ মাস পিছানোর পরিবর্তে ১টি বছর জীবন থেকে নষ্ট হতে যাচ্ছে।
বিষয়টি আপনার সু-বিবেচনা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাইতেছি।
তাসলিম আহমাদ আপন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
৪র্থ বর্ষ পরিক্ষার্থী
সরকারী এডওয়ার্ড কলেজ.পাবনা
