সরিষা ফুলের হলুদে রাঙা আটঘরিয়ার ফসলী মাঠ


আটঘরিয়া প্রতিনিধিঃ
হলুদের রঙে রঙে ভাসছে আটঘরিয়া উপজেলার বিভিন্ন ফসলি মাঠ।এ যেন হলুদের মেলা বসেছে।উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন মাঠে এখন চোখ জোড়ানো হলুদ রঙের সমারোহ। সরষে ফুলের আইল দিয়ে হেঁটে চলা কিষাণী অথবা শিশুর দল অন্যরকম চিত্র সৃষ্টি করছে।দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সরষে ফুলে মোড়া ক্ষেত গুলো।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলতি বছরে সরিষার আবাদ হয়েছে ১৪৩৩ হেক্টর জমিতে।চলতি বছরেই সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন,রবি শস্য চাষের এবার অনুকুল পরিবেশ ছিল।এমন প্রাকৃতিক পরিবেশ পেলে কৃষক আরও বেশি সরিষা আবাদ করবে।সরিষা চাষে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।কৃষকদের অল্প সময়ে এই সরিষা চাষে পরামর্শ দেওয়া হয়েছে।এতে দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রুপান্তরিত হয়েছে।