কর্মীরা আওয়ামীলীগের প্রাণ - পাবনায় ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিনিধিঃ
আজ বুধবার ৭ই ফেব্রুয়ারি পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামীলীগের  কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন কর্মীরা হচ্ছে আওয়ামীলীগের প্রান।

প্রায় ১ ঘন্টার দীর্ঘ বক্তৃতায় তিনি নেতাদের উদ্যেশ্য করে বলেন, আমি আজ আবেগময় ভাষণ দিতে আসি নাই,আমি গেইট আর বিলবোর্ড ব্যানারে ছবি দেখতে আসি নাই আমি এসেছি আমার সংগঠনের খবর নিতে, আমার কর্মীদের খোঁজ নিতে। তিনি বলেন কর্মীরা হচ্ছে আওয়ামীলীগের প্রান তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের আপদে বিপদে পাশে থাকতে হবে। দলের ত্যাগী  কর্মীদের মুল্যায়ন করতে হবে। দূঃসময়ের কর্মীরা গরীব হলেও তাদের কোণঠাসা করবেন না। দল ক্ষমতায় থাকলে সাইবেরিয়ার অতিথি পাখিদের অভাব হয় না। কিন্তু দলের দূর্দিনে অন্ধকার নেমে এলে সবার আগে এরা পালিয়ে যায়। বাংলাদেশ নেতা তৈরীর কারখানা, এখানে নেতার অভাব নাই। কিন্ত শেখ হাসিনা নেতা নয় কর্মী তৈরীর কারখানা চায়।

উক্ত পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ভূমীমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি'র কর্মীসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-১ আসনের সাংসদ আজিজুল হক আরজু, পাবনা-২ আসনের সাংসদ শামসুল হক টুকু,পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন।

এই কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কেন্দ্রীয় আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি ও কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান লিটন। তবে তারা এই সমাবেশে উপস্থিত হতে পারেন নি।