পাবনায় দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



বার্তা সংস্থা পিপ (পাবনা) :
উৎসব ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল রোববার পাবনা থেকে প্রকাশিত দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ সংখ্যার মোড়ক উম্মোচনের আয়োজন করা হয়।

পাবনার ইভিনিং টাচ চাইনিজ হোটেলে স্বতঃকণ্ঠ পত্রিকার সম্পাদক নূর উদ্দিন শফি কাজলের সভাপতিত্বে ও স্টাফ রিপোটার সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) ডা. ইলিয়াস ইফতেখার রসুল। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সমকাল এবং এনটিভির স্টাফ রির্পোটার ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এবিএম ফজলুর রহমান, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুবুল আলম, দৈনিক বিপ্লবী সময় সম্পাদক সোহেল রানা বিপ্লব প্রমুখ।

সম্মেলনে আরো বক্তব্য দেন দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোটার আবুল কাশেম, স্টাফ রিপোটার বিকাশ কুমার চন্দ্র, চাটমোহর প্রতিনিধি শেখ সালাউদ্দিন ফিরোজ, নাটোর বড়াইগ্রাম প্রতিনিধি পিকে, এম, আব্দুল বারী, ভাঙ্গুড়া প্রতিনিধি মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, ওহিদুল ইসলাম,আমাদের বড়াল এর চলন বিল প্রতিনিধি মমিন উদ্দিন প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক মোছাঃ মমোতাজ বেগম। বক্তারা দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকা আগামীতে পাবনার সুনাম বয়ে আনতে দ্রুতগতিতে এগিয়ে নেয়ার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার সম্পাদক নূর উদ্দিন শফি কাজল স্বাগত বক্তব্য বলেন, আপনাদের সহযোগিতা ও ভালবাসাকে পুজি করে মুক্তিযোদ্ধের চেতনা ও দেশ প্রেমবোধ ধারণ করে দৈনিক স্বতঃকণ্ঠ অনেক চড়াই উৎতারায়ের মধ্য দিয়ে ১৪ বছর অতিক্রম করেছে। আগামীতে দৈনিক স্বতঃকণ্ঠ আপনাদের পত্রিকা হিসাবে আরো দৃড়তার সঙ্গে পথ চলতে সমর্থ হবে আজকের এই দিনে আমাদের এই প্রত্যাশা।

সভা শুরুর আগে সাগর রুনি স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা দীর্ঘ ৬ বছরেও সাগর রুনি হত্যার কোন ক্লু না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।