পাবনায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপির অনশন


মেহেদী হাসানঃ
পাবনা জেলা বিএনপির উদ্যোগে শহরের গোপালপুরস্থ লাহিড়ীপাড়ার জেলা বিএনপি কার্যালয়ে আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলার প্রহসনের রায়ের প্রতিবাদ করে নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিকী অনশন কর্মসুচি পালিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে  পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টুসহ অনশনে অংশগ্রহন করেন পৌর বিএনপির সভাপতি সাব্বির হাসান বাচ্চু, সহ-সাধারন সম্পাদক আরিফ ইসলাম,সাংগাঠনিক সম্পাদক আরিফ খান। জেলা যুবদলের সাধারন সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, সহ-সভাপতি আরিফ চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক মোবারক হোসেন বাবু। জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনু, সহ-সভাপতি হাজারী লুৎফন্নাহার, সাধারণ সম্পাদিকা শামীম আরা মুন্নি, সাংগাঠনিক সম্পাদিকা ফারহানা পারভিন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এসময় বক্তারা মিথ্যা মামলায়, প্রহসনের রায়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। 

জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনু বলেন, বর্তমান সরকার সাবেক একজন প্রধানমন্ত্রীকে জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে রেখে মানবাধিকার লঙ্ঘন করেছে। অবিলম্বে তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

এরআগে গতকাল খালেদা জিয়ার রায়ের পর পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করে জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ। যা ছিলো পাবনায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রথম বিএনপির দৃশ্যমান কোন কর্মসূচী।