ঈশ্বরদী প্রতিনিধি :
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান এলাকা থেকে সম্রাট (২৯) নামে এক যুবলীগকর্মীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
সম্রাট ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী আমবাগান মহল্লার সানোয়ার হোসেনের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বটেংরী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা তিনটি দেশীয় কুড়াল ও হাসুয়া জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তার নামে অস্ত্র, মাদক বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে।
তিনি অারোও জানান, অাটককৃতের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজি আইনে মামলা নথিভুক্ত করে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
