পাবনায় ছাত্রদলের ঝটিকা মিছিল


পাবনাপ্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের দিলালপুরের কয়েকটি গলি প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের নেতৃত্বে পৌর ছাত্রদলের সভাপতি রেজওয়ান হৃদয়, সদর থানা ছাত্রদলের সম্পাদক রাশেদ রানাসহ ১৫-২০ জন অংশ নেয়।
এসময় তারা এই দণ্ডাদেশকে অন্যায় আখ্যায়িত করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়। মিছিলকারীরা একইসাথে চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ও ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আকরামুল হাসানেরও মুক্তির দাবিতে স্লোগান দেয়।