৮ ফেব্রুয়ারি পাড়া-মহল্লায়, রাজপথ দখলে রাখতে হবে- পাবনায় স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম


সুজানগর প্রতিনিধিঃ
উন্নয়নের জন্য দরকার বার বার শেখ হাসিনা সরকার, তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো সরকার গঠন করতে হবে। 

আগামী ৮ ফেব্রয়ারী বেগম খালেদা জিয়ার রায় হবে, আগে থেকেই হাই কোর্ট এলাকায় মহড়া দিয়েছে বিএনপি। পুলিশ কে মেরে, গাড়ী ভেঙ্গে আসামী ছিনতাই করেছে জঙ্গী স্টাইলে। তিনি আরো বলেন ৮ ফেব্রয়ারী মাঠ দখলে থাকবে আওয়ামীলীগের, তাই ঐ দিন আ’লীগের নেতা কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, পাড়া-মহল্লায়, রাজপথ দখলে রাখতে হবে। বিএনপি জামাত যেন পালানোর জায়গা না পায়। তবে আইন কেও নিজের হাতে তুলে নেবেন না। বিএনপি জামাত জালাও-পোড়াও করলে ব্যবস্থা নেবে আইন শৃংখলাবাহিনী। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,  স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ও জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম গতকাল শুক্রবার ২রা ফেব্রুয়ারী শুক্রবার সুর আওয়ামীলীগ কার্যালয়ের ভবন, কাঁচা বাজার মার্কেট ও শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন শেষে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শাজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যদেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স। 

বিশেষ অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আ’লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর আ’লীগের সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামন শাহিন প্রমুখ।
 print