সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৮ ছাত্রশিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি তারা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জনসভা ভণ্ডুলের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় বিপুল পরিমান জেহাদী বই, মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।
পাবনার সাঁথিয়া উপজেলা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৮ ছাত্রশিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি তারা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জনসভা ভণ্ডুলের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় বিপুল পরিমান জেহাদী বই, মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার কাশিনাথপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন; গাজীপুর মহানগর শিবিরের সভাপতি মিজানুর রহমান (২৮), সেক্রেটারি ফখরুল আলম সিফাত (২৮), শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম (২৭), সাহিত্য সম্পাদক জুয়েল রানা (২৫), সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (২৫), কলেজ সম্পাদক শহিদুল ইসলাম (২৬), অফিস সম্পাদক জহির উদ্দিন (২৭) ও পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শিবির নেতা এনামুল হক (২২)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার রাত সোয়া ১১ টার দিকে কাশিনাথপুর গ্রামের শিবির নেতা এনামুল হকের বাড়িতে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাজীপুর মহানগর শিবিরের ৭ নেতা ও স্থানীয় এক শিবির নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমান জেহাদী বই ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সাঁথিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জনসভা। আর এই জনসভাকে দণ্ডুল করতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতেই শিবিরের নেতাকর্মীরা এই গোপন বৈঠক করছিল বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।
