ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য গ্রেফতার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
সম‌য়ের সব‌চে‌য়ে অা‌লো‌চিত বিষয় প্রশ্নপত্র ফাঁ‌স । বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সাহায্যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়। এতদিন এমন অপরাধ ছিলো প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে । কিন্তু পাবনার সুযোগ্য পুলিশ সুপার জনাব জিহাদুল ক‌বির পি‌পিএম এর নি‌র্দেশনায় ও বাংলা‌দেশ পু‌লিশ হেড‌কোয়াটার্স এর তথ্য প্রযু‌ক্তির সহ‌যো‌গিতায় এমনই একটি চক্রকে হাতেনাতে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আজ বুধবার ১৪ই ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের দাদপুর বড় বটতলা হতে দুপুর ১২:৩০ ঘটিকায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জনকে প্রমাণ সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ৬টি মোবাইল ফোনসেট ১টি পেনড্রাইভ ১ টি পাওয়ার ব্যাংক ও বেশকিছু সিমকার্ড উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চর খোকরা গ্রামের মুকুল প্রাং এর পুত্র শিমুল হোসেন (২৫) ও একই ইউনিয়নের চরচপবাড়িয়া গ্রামের ইমরান হোসেনের পুত্র রাইসুল ইসলাম হৃদয়(২১)। অাসামীরা সবাই ক‌লে‌জে অধ্যয়ন রত হওয়ায় সামা‌জিক কার‌নে তা‌দের ছ‌বি প্রকাশ করা হয়নি।

এবিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, বিকা‌শে টাকার বি‌নিম‌য়ে ম্যা‌সেঞ্জারের মাধ্য‌মে সরবরাহ করে একটি চক্র চলমান এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাস করে আসছিলো। বাংলা‌দেশ পু‌লিশ হেড‌কোয়াটার্স এর তথ্য প্রযু‌ক্তির সহ‌যো‌গিতায় এই চক্রের ২ সদস্যকে সংশ্লিষ্ঠ বিষ‌য়ে ডি‌জিটাল সাক্ষ্য প্রমান সহ বিপুল প‌রিমান সীম কার্ড ও এড্র‌য়েট সেট সহ দুই জন‌কে গ্রেফতার করা হয়।
 
তিনি আরোও জানান আটকক্তদের বিরু‌দ্ধে যথাযথ অাই‌নে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।