ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ায় ফাঁদে ফেলে আটকে রেখে ১লাখ ৩০হাজার টাকা আদায় করা হয়েছে।
গতকাল (৩১ ডিসে:) সন্ধ্যায় পৌর এলাকার ভদ্রপাড়া মহল্লায় এক শালিশী বৈঠকের মাধ্যমে তা নির্ধারণ করেন স্থানীয় প্রধানেরা।
স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গুড়া উপজেলার সিংগারি-কলকতি গ্রামের আব্দুল হামিদ খানের পুত্র প্রেমিক সিয়াম আলী । সে গত শনিবার রাত ৯ টার দিকে ভাঙ্গুড়া পৌর এলাকার ভদ্রপাড় মহল্লার জনৈক ব্যক্তির মেয়ের সাথে দেখা করার জন্য দুই বন্ধুসহ তার বাড়িতে যায়। এসময় তারা বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে থাকে।
এসময় স্থানীয় লোকজন সন্দেহভাজন মনে করে সিয়ামকে মারধর করে আটকে রাখে।এসময় সিয়ামের দুই বন্ধু পালিয়ে যায়। রোববার সিয়াম এর অভিভাবককে খবর দিলে দিনভর আলোচনা ও দেনদরবার চলতে থাকে।
দুপুর আড়াইটার দিকে ভাঙ্গুড়া থানার এসআই ইকরাম ভদ্রপাড়ার প্রেমিকার বাড়ি থেকে সিয়াম আলীকে উদ্ধার করে পিতা আব্দুল হামিদ খানের নিকট ফিরিয়ে দেয়।
এসময় চলে স্থানীয় প্রধানদের দরকষাকষি । ছেলের বাবার কাছে ৩ লাখ টাকা দাবী করলে দরকষাকষির একপর্যায়ে সন্ধ্যার দিকে ১ লাখ ৩০হাজার টাকায় দিতে রাজি হয় ।
এবিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক বিষুর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শান্তির লক্ষ্যে ১লাখ ৩০হাজার টাকায় মীমাংসা হয়েছে। ছেলের অভিভাবক কিছু টাকা দিয়েছে এবং বাঁকী টাকা পরবর্তীতে দেবার কখা রয়েছে।
এব্যপারে ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোস্তফা জানান, তারা একই সাথে কলেজে পড়া লেখা করে সেই কারণে তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে।
