ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঘন কুয়াশায় সিগন্যাল দেখতে না পারায় ঈশ্বরদী হতে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী বাইপাস ষ্টেশন এর কাছে এই ঘটনাটি ঘটে। এতে দক্ষিণাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনটি ঈশ্বরদী জংশন ষ্টেশন ত্যাগ করে। ঘন কুয়াশার কারোনে ঈশ্বরদী বাইপাস ষ্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় রাজশাহী হতে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দঘাট গামী আন্তঃনগর মধুমতি এ্ক্সপ্রেস ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্ডেন্ট জানান, চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনটি ঈশ্বরদী স্টেশন হতে ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় বাইপাস স্টেশনের আপ লাইনে পয়েন্ট অতিক্রম করার সময় পয়েন্টে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে। খবর পেয়ে কতৃপক্ষ দ্রুত ট্রেনটি উদ্ধারকরে এতেকরে প্রায় আধাঘণ্টা পর লাইনটি পুনরায় সচল হয়।